অজ্ঞাত স্থান থেকে রায়হানের বার্তা, ‘ওয়েট অ্যান্ড সি’, নতুনরা ভয়ংকর হয়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০২৬, ১০:০২ আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১০:০২

চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান মাত্র তিন সপ্তাহ আগে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়ে পালাতে সক্ষম হয়েছিলেন। পালিয়ে থাকলেও ফেসবুকে সরব হয়েছেন তিনি। এবার লিখেছেন, ‘...ভাবে আমার লোকজন জেলহাজতে বন্দি, আমি একা হয়ে গেছি।’ দীর্ঘ স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন, ‘ওয়েট অ্যান্ড সি’।

পলাতক থাকা অবস্থায় গতকাল বৃহস্পতিবার ফেসবুকে হুমকি দেন রায়হান। পুলিশ জানায়, যে অ্যাকাউন্টটি থেকে পোস্ট দেওয়া হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন রায়হান।

মো. রায়হান বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী। তিনি বড় সাজ্জাদের সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন সময়ে চট্টগ্রামের ব্যবসায়ী থেকে শুরু করে বাড়ির মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগ তার বিরুদ্ধে। চাঁদা না পেয়ে গুলিবর্ষণের একাধিক ঘটনাও ঘটিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী রায়হান পড়াশোনা করেছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। যদিও পুলিশের দাবি, ছদ্মবেশে চোলাই মদ বিক্রি করতেন তিনি। হত্যাচেষ্টার একটি মামলায় কারাগারে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে বের হয়ে এসে বেপরোয়া হয়ে ওঠেন রায়হান। কথায় কথায় গুলি ছোড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সাজ্জাদ সম্প্রতি কারাগারে গেলেও তার অস্ত্রভাণ্ডরের দেখভাল করছেন এই রায়হান।

বড় সাজ্জাদের দলের আরেক সদস্য ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গত ২৯ জুলাই রাতে অভিযান চালিয়ে যশোর থেকে গ্রেফতার করে পুলিশ। একই দিন মো. রায়হানকে গ্রেফতার করতে নোয়াখালীতেও অভিযান চালায় পুলিশ। তবে রায়হান পালিয়ে যেতে সক্ষম হন সেদিন। 

ইমনকে গ্রেফতারের পরদিন ৩০ জুলাই এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, ‘আমরা রায়হানকে প্রায় ধরেই ফেলেছিলাম। রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে।’

এরপর ৩ আগস্ট রায়হান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন, ‘দোজখ আর জাহান্নামের তফাত কী মাসুদ স্যার? ধন্যবাদ নোয়াখালীর...মানুষদের। তারা এমন নিকটভাবে আমার পাশে দাঁড়িয়েছে।’

দলের লোকজন জেলে থাকলেও বড় সাজ্জাদের নির্দেশে পুরোনোদের চাইতেও তার নতুন সহযোগীরা ভয়ংকর হয়ে উঠবে বলে ফেসবুক পোস্টে হুঁশিয়ারি দেন রায়হান। তিনি লেখেন, ‘আমার মতো শত শত স্টোরে রায়হান পড়ে আছে। নতুনরা পুরোনোদের চেয়েও ভয়ংকর হয়ে উঠবে। খেলার মাঠে আগেই পরিচয় পেয়েছো, আপডেট পাবে।’

রায়হানের ফেসবুক পোস্ট সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘পলাতক সন্ত্রাসী কত কথা বলবে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। রায়হানের পোস্টে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

/এএম/আইএএম/
সম্পর্কিত
পিটিয়ে হত্যার সাহস পায় কোথায়, রাষ্ট্র কি তবে মবের কাছে জিম্মি?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
দেশে গত ছয় মাসে কোনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির