ইউপি নির্বাচনের গ্রহণযোগ্যতাই নেই: বদিউল আলম মজুমদার

রংপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৬, ১৭:১১আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ১৭:৩৪

ইউপি নির্বাচনের কোনও স্বচ্ছতা বা গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এ নির্বাচনের পুরো প্রক্রিয়া নিয়ে তার মন্তব্য, গত দু দফা ইউপি নির্বাচনকে কোনওভাবেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন বলা যায় না।

তিনি আজ শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হলে সুজন আয়োজিত ‘পিপল অ্যাগেইনস্ট ভায়োলেন্স ইন ইলেকশন’ শীর্ষক এক গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

রংপুরে সুজনের মতবিনিময় সভা শেষে বদিউল আলম মজুমদার

তিনি বলেন, আগের দুই ধাপের ইউপি নির্বাচনে অনেক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে পারেনি। তাদের বাধা প্রদান করা হয়েছে। অনেকে মনোনয়ন দাখিল করলেও তাদের প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। বিরোধী দলের প্রার্থীরা ছাড়াও  মহাজোটের শরীক দলগুলোও একই অভিযোগ করেছে। সহিংসতার কারণেও অনেকে ভোট কেন্দ্রে যেতে পারেননি। অনেক জায়গায় ব্যাপক কারচুপি হয়েছে, চরম অনিয়ম হয়েছে। নির্বাচনে আইন-শৃংখলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করেনি।

এছাড়াও ভোটার তালিকাকেও ত্রুটিপূর্ণ অভিযোগ করে তিনি বলেন, আমরা বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পেয়েছি, অনেক নারী এই নির্বাচনে ভোটার হতে পারেননি।

এ অবস্থা যদি তৃতীয় দফা নির্বাচনের ক্ষেত্রেও ঘটে তাহলে পুরো নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এমন হলে জনগণ নির্বাচনের ওপর আস্থা হারিয়ে ফেলবে।

আরও পড়তে পারেন:

৫ দিনের রিমান্ডে শফিক রেহমান

এসময় তৃতীয় দফা ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার জন্য বেশ কিছু সুপারিশ দেন তিনি। এগুলো মধ্যে রয়েছে, নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব স্বচ্ছতার সঙ্গে সম্পাদন করা, সহিংতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সন্ত্রাস কঠোর হাতে দমন করা, কারচুপি বন্ধে আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া ইত্যাদি।

এ গোলটেবিল বৈঠকে জাতীয় পার্টি, বিএনপি, সিপিবির স্থানীয় নেতারা অংশ নেন। তারাও ইউপি নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে বলেন, যেখানে আগাম ফল নির্ধারিত হচ্ছে সেই নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলা যায় না। তবে এ বৈঠকে আওয়ামী লীগের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম