গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, তদন্তে পুলিশ

নাটোর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৩

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ১৪ মাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নয়ন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪ মাথা এলাকায় তার বাড়ির কাছেই ইউনিয়ন বিএনপির কার্যালয়টি অবস্থিত। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

নয়ন ইসলামের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। এর আগে প্রায় এক সপ্তাহ আগেও একই পক্ষের নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল বের করেন। ওই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরাই বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছেন বলে তার দাবি।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষের ঘুম ভেঙে যায়। পরে ঘর থেকে বেরিয়ে তারা বিএনপি কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

উল্লেখ্য, এর আগে গত রবিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নাটোর শহরতলির দত্তপাড়া বাজারে জয় বাংলা স্লোগান দিয়ে ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা প্রায় শতাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া একই রাতে লালপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল এবং রেললাইনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

/আরএইচ/
সম্পর্কিত
তৃতীয়বারের মতো আগুন দেওয়া হলো সাবেক এমপি বাহারের বাড়ি-কার্যালয়ে
শ্রীপুরে রাতের আঁধারে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
মহাখালীর সাততলা বস্তিতে আগুন
মহাখালীর সাততলা বস্তিতে আগুন
ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
গভীর রাতে উত্তর সিটির স্টাফ বাসে আগুন
গভীর রাতে উত্তর সিটির স্টাফ বাসে আগুন
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’