‘গোপালগঞ্জে মানুষের প্রয়োজন না হলে সরকার সেখানে থানা রাখবে না’

রংপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ২১:৩১ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২১:৩১

গোপালগঞ্জের মানুষ যদি মনে করে সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার থানা রাখবে না। একইভাবে জেলার মানুষ সরকারি অফিস, আদালত ও উন্নয়ন কর্মকাণ্ড না চাইলে সরকার সেসবও করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নামফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘একটি জেলার মানুষ যদি মনে করে তাদের সেখানে থানার প্রয়োজন নেই, সরকার সেখানে থানা রাখবে না। সরকারি অফিস, আদালত ও উন্নয়নও প্রয়োজন না মনে করলে সরকার তা করবে না। এটি ওই জেলার মানুষের ওপর নির্ভর করছে।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। তারা গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা ও হত্যাযজ্ঞের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গোপালগঞ্জেও একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দলটি নিজেদের সন্ত্রাসী চরিত্র আবারও প্রমাণ করেছে।’

তিনি বলেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্ত যে সঠিক ও যৌক্তিক ছিল, তা নতুন করে প্রমাণিত হয়েছে। এখন আওয়ামী লীগকে নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের সময় দলটিকে দেশে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এ জন্য প্রয়োজনে সরকার ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে পেট্রোলবোমা হামলা ও থানায় অগ্নিসংযোগ করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে এসব করে তাদের কোনো লাভ হবে না। দেশে দলটির পুনরুত্থানের কোনো সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সারা দেশে অগ্নিসন্ত্রাস চলছে না। নির্দিষ্ট একটি জেলায় কিছু ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেশের বিভিন্ন স্থানের অনেক ভিডিও পুরোনো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছড়ানো হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রয়োজন হলে সরকার বল প্রয়োগ করবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মানবিক ও গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম, হত্যা ও গুলি চালিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে চায় না সরকার। ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

/ইউএস/
সম্পর্কিত
আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল
বিএনপি সরকারকে হটানো যাবে না: শাহে আলম
ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার
সর্বশেষ খবর
৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন
৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন
আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’
আ.লীগের সাবেক ৪ এমপি-প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, পুলিশ বলছে ‘কেউ অভিযোগ করেনি’
নাশকতা দমনে কঠোর সরকার, বদলাচ্ছে কৌশল 
নাশকতা দমনে কঠোর সরকার, বদলাচ্ছে কৌশল 
জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে চান ট্রাম্প-পুতিন-শি, কীভাবে সম্ভব?
কী, কেন, কীভাবে জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে চান ট্রাম্প-পুতিন-শি, কীভাবে সম্ভব?
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন আনসার মোতায়েন