আইনজীবীকে পুলিশি নির্যাতন: বিচার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি

বরগুনা প্রতিনিধি
০৫ মে ২০১৬, ০৩:৩৮আপডেট : ০৫ মে ২০১৬, ০৩:৪৪

বরগুনা বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য মাইনুল আহসান বিপ্লব তালুকদারকে পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার সকালে বরগুনা আইনজীবী সমিতির আয়োজনে জেলা ও দায়রা জজ  আদালত প্রাঙ্গণে এ মানববন্ধনে আইনজীবী ও তাদের সহকারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে আইনজীবীরা পুলিশ হেফাজতে অ্যাডভোকেট মাইনুল আহসান বিপ্লব তালুকদারকে নির্যাতনের নিন্দা জানান এবং এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন।
এসময় আইনজীবীরা ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবি করে, তিন দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।

পরে দুপুর ১টায় জেলা আইনজীবী সমিতির নিজস্ব হল রুমে সংবাদ সম্মেলন করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এসময় সভাপতি আ. মোতালেব মিয়া পুলিশি হেফাজতে আটকে রেখে মাইনুলকে মারধরের ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবি জানান।

উল্লেখ্য, আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার  রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য অপু রায় ও অন্য আহত রোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে নেওয়ার পথে আইনজীবী মাইনুল আহসান বিপ্লব তালুকদার ও তার লোকজন তাদের আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় মাইনুলসহ তার সঙ্গিরা এসআই আরিফুর রহমান, কনস্টেবল শহীদুল ইসলাম ও নাসির উদ্দিনকেও লাঞ্ছিত করে । এক পর্যায়ে পুলিশের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ হলে মাইনুল ও তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ  মাইনুলসহ দুইজনকে গ্রেফতার করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের