ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব ও জোয়ারের পানির চাপে বরগুনায় বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনাতলা গ্রামে ৪১/১ পোল্ডারে একটি বাঁধের কিছু অংশ ভেঙে যায়। ফলে ওই এলাকার বাড়িঘর, কৃষি জমি ও মাছের ঘের তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সোনাতলা, রায়েরতবক ও কালিরতবক গ্রামের হাজারও মানুষ।
এদিকে বরগুনা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার জোয়ারের পানি ২ দশমিক ৫৮ মিটার উচ্চতায় প্রবাহিত হলেও তা বিপদসীমা অতিক্রম করেনি।
অপরদিকে রোয়ানু মোকাবেলায় জেলার সকল উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রোয়ানু: সতর্ক খুলনার প্রশাসন
/এআর/








