বিদ্যুৎ বিপর্যয়ে পেছালো শিশু রবিউল হত্যা মামলার রায়

বরগুনা প্রতিনিধি
২৬ মে ২০১৬, ১৩:০৯আপডেট : ২৬ মে ২০১৬, ১৩:০৯

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বরগুনায় শিশু রবিউল হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। বৃহস্পতিবার রায় ঘোষণার তারিখ ধার্য করা থাকলেও অব্যাহত বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত তারিখ পরিবর্তন করেছে। সকাল সোয়া ১১টায় আদালতের বিচারক মো. আবু তাহের মামলার পরবর্তী রায়ের তারিখ ৩১ মে নির্ধারণ করেন।

শিশু রবিউল আদালত সূত্রে জানা গেছে, চলতি মাসের ২৬ মে শিশু রবিউল হত্যা মামলার রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার (১৯ মে) দিন নির্ধারণ করেছিলেন বরগুনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আবু তাহের। মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর রায়ের দিন ধার্য করা হয়েছিলো।

শিশু রবিউলের বাবা মো. দুলাল মৃধা বলেন, আদালত আজ রায় ঘোষণার তারিখ ঠিক করেছিলেন। আমরা পরিবারের লোকজনসহ এলাকাবাসী এ রায়ের অপেক্ষায় ছিলাম। কিন্তু আদালত বিদ্যুৎ না থাকায় আজ রায় ঘোষণা করতে পারেনি। আমরা আগামী তারিখের অপেক্ষায় আছি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান বাহাদুর বলেন, একটানা চারদিন বিদ্যুৎ না থাকায় রায় ঘোষণার দিন পরিবর্তন করে আগামী ৩১ মে ধার্য করেছেন আদালত। আমরা আশা করি এ রায়ে আসামি মিরাজের সর্ব্বোচ শাস্তি দেবেন বিজ্ঞ আদালত।

গত বছরের ৩ আগস্ট রাতে মাছ ধরার জাল চুরির অভিযোগে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের ১১ বছরের শিশু রবিউলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ লকরার খালে ফেলে রাখেন হত্যার অভিযোগে অভিযুক্ত মিরাজ।

এ ঘটনায় পাঁচ আগস্ট শিশু রবিউলের বাবা দুলাল মৃধা বাদী হয়ে তালতলী থানায় অভিযুক্ত মিরাজকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই মিরাজকে গ্রেফতার করে পুলিশ।

গত ৬ আগস্ট বরগুনার আমতলী উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম বৈজয়ন্ত বিশ্বাসের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় রবিউলকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন মিরাজ। পরে ২৫ আগস্ট প্রধান আসামি মিরাজকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে তালতলী থানা পুলিশ।

আরও পড়ুন: পরিবেশ বিপর্যয়ে অস্তিত্বের হুমকিতে ঝালকাঠির কাঠালিয়া
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী