বিএনপি নেতা আসলাম চৌধুরী রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত। তার সঙ্গে আরও কয়েকজন আছেন। তাদেরকেও খুঁজে বের করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার দুপুরে বরিশালে যাত্রা বিরতিকালে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এটা সঠিক না। গত কয়েক বছর ধরে আইনশৃঙ্খলার অবনতি হয়নি। রাস্তাঘাটে আগে যে রকম যানজট হতো তাও নেই। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করার কথা তিনি জানান।
৫৪ ধারা সম্পর্কে মন্ত্রী বলেন, এটা ফৌজদারি কার্যক্রম। আইনের মধ্যে যতটুকু পারমিট করে সেটুকু আমরা করছি। হাইকোর্ট যে রায় দিয়েছেন তা আমাদের অবশ্যই পালন করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী পটুয়াখালীর মহিপুরে পুলিশ ফাঁড়ি উদ্বোধনে যাওয়ার পথে বরিশালে যাত্রা বিরতি করেন।
আরও পড়ুন:
‘শিক্ষার উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে’
/বিটি/






