ছাত্রলীগ নেতা রেজা হত্যায় যুবলীগ নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
৩০ মে ২০১৬, ১৮:৫৭আপডেট : ৩০ মে ২০১৬, ১৮:৫৯

গ্রেফতারের প্রতীকী ছবি বরিশালে এবার অন্তর্দলীয় কোন্দলের জের ধরে ছাত্রলীগ কর্মী-হত্যা মামলার আসামি হলেন মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিনসহ ২০জন নেতা-কর্মী।
রবিবার  রাতে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই রিয়াজুল ইসলাম ।
এদিকে, হত্যার সঙ্গে জড়িত থাকায় মামলার আসামি যুবলীগ নেতা মেহেদী (৩৫)কে রবিবার রাত সাড়ে ১০ টায় ঢাকাগামী কালাম খান-১ লঞ্চ থেকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বিএমপি পুলিশের মুখপাত্র ও ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) আবু সাঈদ জানান, হত্যার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মেহেদীকে সোমবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে পুলিশের ধারণা। তাই পরে রিমান্ডের আবেদন করা হতে পারে বলে সহকারী কমিশনার (এসি) আবু সাঈদ জানান।

কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, নিহত ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজার ভাই রিয়াজুল ইসলাম বাদী হয়ে রবিবার রাতে কোতোয়ালী থানায় নামধারী ১৪ জন ও অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫৩/১৬।

মামলায় নাম-ধরা আসামি করা হয় মহানগর ছাত্রলীগের সভাপতি জসিমউদ্দিনসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী সাইদুর রহমান, জাহিদ, মেহেদী , রাকিব, রাজিব, রুহুল, কনক, রিয়াজ, বেলাল, জিতু, ফয়সাল, মুসা, মো. ফয়সাল  এবং আরও বেশ কয়েকজন বেনামী যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীকে।

পুলিশ  জানান, রবিবার  রাতে মামলা দায়েরের পরপরই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে হত্যার সঙ্গে জড়িত মেহেদী লঞ্চযোগে পালিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করছে। শুক্রবার রাতে হত্যার ঘটনার পর থেকে মেহেদী পলাতক ছিলো।

এ খবর পেয়ে কোতোয়ালী থানার এসআই দেলোয়ার ও  আবু তাহের পুলিশের একটি টিম স্পিড বোট নিয়ে কীর্তনখোলা নদীর চরমোনাই মোর সংলগ্ন এলাকায় লঞ্চ থামিয়ে লঞ্চে মোতায়েন আনসার সদস্যদের সহায়তায় মেহেদীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ কোন্দলের জেরে বৃহস্পতিবার  রাতে সরকারি পলিটেকনিক কলেজের ক্যাম্পাসের প্রবেশ মুখে জেলা ছাত্রলীগ সম্পাদক আবদুর রাজ্জাক সমর্থক রেজাউল করিম রেজা, ফাহিম হোসেন, মেহেদি হাসান ও পূর্ণসহ আটজনের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায় প্রতিদ্বন্দ্বী মহানগর ছাত্রলীগ সভাপতি জসীমউদ্দীন সমর্থক গ্রুপ।

পরে হামলার ভিক্টিমদের   উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রেজাউল করিম রেজা হাসপাতালে মারা যান।

আহত ফাহিম হোসেন ও মেহেদি হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে রাতে ঢাকা পাঠানো হয়।

আরও পড়ুন: যশোরে স্কুলছাত্রের ব্যাগে থাকা ককটেলের বিস্ফোরণ

/এইচকে/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম