ক্লাস ফাঁকি দিয়ে পালানোর সময় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের ব্যাগে থাকা একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
সোমবার সকাল ১০টার দিকে যশোর শহরের খোলাডাঙ্গা এলাকায় মাওলানা শাহ আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। পুলিশ আকাশ (১০) নামে ওই ছাত্রকে আটক করেছে।
মাওলানা শাহ আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ ফেরদৌসী জানান, শহরের রেলগেট কলাবাগান এলাকার হুমায়ুন কবিরের ছেলে আকাশ একই এলাকার আঞ্জুমান মফিদুল খালেদিয়া এতিমখানায় থেকে স্কুলে পড়াশোনা করে।
সোমবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে অ্যাসেম্বলি চলছিল। তখন আকাশ স্কুলের জানালা দিয়ে তার বই-খাতার ব্যাগটি বাইরে ফেললে ককটেলটি বিস্ফোরিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের আলমত উদ্ধার করেছে।
কোতোয়ালি থানার এসআই সাহাবুল আলম জানান, তিনি ঘটনাস্থল থেকে আকাশকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছেন। আকাশ তাকে জানিয়েছে,৭-৮ দিন আগে সে ওই ককটেলটি কুড়িয়ে পায় এবং তা ব্যাগের মধ্যে রাখে। ব্যাগটি বাইরে ফেলার সময় তার মনে ছিল না ব্যাগে ককটেল রয়েছে।
আরও পড়ুন-
গাইবান্ধায় জেলা বিএনপির সভাপতি কারাগারে
প্রথমবারের মতো নৌবাহিনীতে ৪৪ মহিলা নাবিক
/জেবি/এফএস/







