বরিশালে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

বরিশাল প্রতিনিধি
০৪ জুলাই ২০১৬, ১৩:৪৫আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৩:৪৭

বরিশাল বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি এজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমুয়া এলাকার রনি হাওলাদার (২২) ও একই এলাকার বেল্লাল হোসেন (২৩)।
আহতদের মধ্যে রুবেল ও আরিফ নামে দুজনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি এজাহারুল ইসলাম জানান,  সোমবার  ভোরে কয়েকজন একটি মাইক্রোবাস রিজার্ভ করে  ঢাকা থেকে বরিশালে আসছিলেন । মহাসড়কের ভুরঘাটা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়।

এতে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রনি ও বেল্লালকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এ কে এম কুদরত ই খুদা সোহেল তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানিয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারে আ. লীগের দুই নেতাকে গুলি করে হত্যা 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি