পিরোজপুরে দুই পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি

পিরোজপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৬:১২আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৬:৪৬

পিরোজপুর
পিরোজপুরে দুই পুরোহিতকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার রাতে পালপাড়া দুর্গা- কালী মন্দিরের পুরোহিতকে ও সোমবার সকালে কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিতকে  হত্যার হুমকি দেওয়া হয়।

পালপাড়া দুর্গা-কালী মন্দিরের সভাপতি নরেন্দ্রনাথ রায় বলেন, রাতে মন্দিরের মধ্যে পুরোহিত রুহিদাস পাল ঢুকলে একটি চিঠি পড়ে থাকতে দেখেন। চিঠিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আমাকে জানানো হলে সোমবার সকালে জেলা প্রশাসক মো. খাইরুল আলমকে জানাই।

শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সলিল মুখার্জী সিবু বলেন, সকালে মন্দিরের ভেতরে একটি খাম পড়ে থাকতে দেখি। চিঠিতে আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি সঙ্গে সঙ্গে মন্দির কমিটি ও পুলিশকে জানাই।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি। পুরোহিতদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:
রংপুরে মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি, হিন্দুদের মধ্যে আতঙ্ক

জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী