মঠবাড়িয়ায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ১৯:০৭আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৯:০৯

কারাদণ্ড পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে  উত্ত্যক্ত করার অভিযোগে মো. রাসেল (১৮) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত রাসেল উপজেলার সবুজনগর গ্রামের বসিন্দা।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার সবুজনগর গ্রামের বখাটে যুবক রাসেল প্রতিবেশী ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। রবিবার ওই ছাত্রীকে পুনরায় উত্ত্যক্ত করলে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিলে পুলিশ বিকেলে ওই যুবককে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফরিদ উদ্দিন রবিবার রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, রাসেলকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 /এইচকে/

/আপ:এআর/

আরও পড়ুন: বগুড়ায় বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি তরিকুলের ভগ্নিপতি গ্রেফতার

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম