বরগুনায় স্কুলশিক্ষকরা বেচে দিলো বিনামূল্যের পাঠ্যবই, আটক ১

বরগুনা প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২৩:০৭আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২৩:১৬

বরগুনায় নলী মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ করা বিনামূল্যে বিতরণের পাঠ্যবই অবৈধভাবে বিক্রির সময় আটক করেছে স্থানীয় জনতা। বরগুনা সদর উপজেলার নলী মাইঠা এলাকায় শনিবার ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিক্রির জন্যে জড়ো পাঠ্যবই জব্দ

আটক ব্যক্তি হলেন মো. আলমগীর হোসেন (৪৫)।

স্থানীরা জানান, নলী মাইঠা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম ও ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল ইসলাম নাসিরের যোগসাজসে বিনামূল্যের পাঠ্যবইগুলো বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল। ষষ্ঠ থেকে দশমে শ্রেণির ২০১৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ না করে গোপনে বিক্রি করে ফেলেন তারা। এগুলো কিনে বস্তা ভর্তি করে হকার মো. আলমগীর ভ্যানে ওঠানোর  সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে।

ধরা পড়ার পর মো. আলমগীর বলেন, আমাকে পেপার বিক্রির কথা বলে স্কুলে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে আমাকে পাঠ্যবই বিক্রির কথা বলে । আমি সেখান থেকে ওজন দিয়ে বই কিনে আনি। বিদ্যালয়ের দুজন শিক্ষক আমার কাছে বই বিক্রি করে। আমি তাদের নাম জানিনা। তবে দেখলে চিনবো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সালাম সাংবাদিকদের জানান, ভুল করে বইগুলো বিক্রি করা হয়েছে। তবে বই বিক্রি করা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।

তবে বই বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল ইসলাম নাসির বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা।’

বিক্রির জন্যে জড়ো পাঠ্যবই

এবিষয়ে বরগুনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন বলেন, এ ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি । তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ বিক্রি করা পাঠ্যপুস্তক জব্দ করে থানায় নিয়ে এসেছে। একজনকে আটক করেছি। বাকিদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/টিএন/

আপ: এইচকে

আরও পড়ুন: ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের