মঠবাড়িয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১

পিরোজপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০১৬, ২০:৪৪আপডেট : ২৫ জুলাই ২০১৬, ২১:৩২

পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত ও ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টায় কালী মন্দিরের সামনে পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।

পিরোজপুর
নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন লিটন পন্ডিত (৩৩)। তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের সমর্থক।
মঠবাড়িয়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  খন্দকার মো. মোস্তাফিজুর রহমান সংঘর্ষে একজন ১ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।  আরও ৪ জন আহত হয়েছে বলে ওসি জানিয়েছেন।
মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদ বলেন, সকাল ১১টার দিকে উপজেলার উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আহসান টুকু পাহলোয়ান তার গুদিঘাটা এলাকার বাড়ীর সামনের একটি দোকানে বসে ছিল। এ সময়  উপজেলা চেয়ারম্যান ও জেলা আ. লীগ সদস্য আশরাফুর রহমানের সমর্থক মামুন ওরফে টোকাই মামুনসহ ১০ জন সেখানে গিয়ে তাকে ( লিটন) হাতুড়িপেটা করে।
পৌরমেয়র বলেন, এ খবর ছড়িয়ে পড়লে আমার সমর্থকরা বাজারে জড়ো হয়। সন্ধ্যা ৬টার দিকে আশরাফুর রহমানের সমর্থকরা বিভিন্ন অস্ত্র নিয়ে আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় তাদের ছোড়া গুলিতে আমার সমর্থক ও স্বেচ্ছাসেবকলীগ কর্মী ইলিয়াস হোসেন লিটন নিহত হন।

পৌরমেয়র আরও বলেন, হামলাকারীরা উপজেলা মৎসজীবী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও আমার আত্মীয় মঠবাড়ীয়া পৌরসভার কর্মচারী ফারুক হোসেনকে কুপিয়ে জখম করে। এসময় তারা আমার কাপুড়িয়া পট্টি সড়কের বাসায় হামলা চালায়। হামলাকালে তারা আমার  বাসার সামনে থাকা ১০ থেকে ১৫ টি মোটরসাইকেল ভাঙচুর করে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

/টিএন/এইচকে/

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শামীম-আইভি দ্বৈরথ, চলছে বিএনপির প্রস্তুতি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের