পিরোজপুরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

পিরোজপুর প্রতিনিধি
০১ আগস্ট ২০১৬, ১৪:৩০আপডেট : ০১ আগস্ট ২০১৬, ১৪:৩২

আইন-আদালত পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে আলমগীর হোসেন নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেনের বাড়ি মঠবাড়ীয়া উপজেলার পাঠাকাটা গ্রামে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

আদালতের নথি সূত্রে জানা গেছে, পরকীয়ায় বাধা দেওয়ায় ২০০৮ সালের ২২ জুন রাতে আলমগীর হোসেন তার স্ত্রী হাফিজা বেগম (৩৫), ছেলে আশরাফুল (১১) ও মেয়ে জামিলাকে (৩) ঘুমের ওষুধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। তারপর বাড়িতে ডাকাত পড়েছে বলে চিৎকার করতে থাকেন।  প্রতিবেশীরা এসে দেখতে পান তিনজনের লাশ বিছানায় পড়ে আছে। তিনি সবাইকে বলেন ডাকাতরা তাদের হত্যা করেছে।

পরে রাতেই নিহত হাফিজা বেগমের ভাই আবুল বাসার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ২৪ জুন আলমগীরকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আলমগীর হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন।

আরও পড়ুন:
এক মাসের মাথায় বাবা হলেন নিহত এসি রবিউল

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান