পৌর কাউন্সিলরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চার্জগঠন

ঝালকাঠি প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৬, ২০:৫২আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২০:৫২

মো. দুলাল হাওলাদার গৃহবধূ শেফালি বেগমকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা মামলায় ঝালকাঠি পৌরসভার ৩নং কৃষ্ণকাঠি ওয়ার্ডের কাউন্সিলর দুলাল হাওলাদারের বিরুদ্ধে চার্জগঠন করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের বিচারক কাউন্সিলর দুলালের অপরাধ আমলে নিয়ে আগামী ২৮ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলার অভিযোগে জানা যায়, শহরের কৃষ্ণকাঠির কবিরাজ বাড়ি এলাকার গৃহবধূ শেফালি বেগম গত ২০ জানুয়ারি রাতে ঝালকাঠির প্রধান বাসস্ট্যান্ড সংলগ্ন চাচা আ. মালেক হাওলাদারের বাসায় যাওয়ার পথে ৩ নং ওয়ার্ড কাউন্সিল দুলাল হাওলাদার তার পথরোধ করেন। দুলাল জোর করে শেফালিকে রাস্তার পাশে বালুর গোলার মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণে ব্যর্থ হওয়ায় একপর্যায়ে শেফালিকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেন। এসময় শেফালির চিৎকারে চাচা আ. মালেক হাওলাদার, বোন মুকুলী বেগমসহ, কয়েকজন এগিয়ে আসলে দুলাল পালিয়ে যান। এ ঘটনায় শেফালী বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুলাল হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন। আদালত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ায় নির্দেশ দিলে গত ৩০ জানুয়ারি পুলিশ আসামি কাউন্সিলর দুলালের বিরুদ্ধে চার্জশিট দেন। পরে ৮ আগস্ট এ চার্জ গঠন করা হয়।

আরও পড়ুন:

‘হাফ অ্যান আওয়ার-এর মধ্যেই জিম্মিদের হত্যা করে জঙ্গিরা’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের