জেএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

বরিশাল প্রতিনিধি
১০ আগস্ট ২০১৬, ২০:৫৫আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২০:৫৭

বরিশাল জেএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়ায় ঝালকাঠি জেলার নলছিটির সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তার নাম মো. শাহজাহান জমাদ্দার। বুধবার বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর এ শোকজ দেন।  
এদিকে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে প্রধান শিক্ষক মো. শাহজাহানকে হাজির হয়ে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত ফি নেওয়ায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
নোটিশ সূত্রে জানা গেছে, পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া বন্ধের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। ওই নির্দেশ উপেক্ষা করে সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় জেএসসি পরীক্ষার বোর্ড নির্ধারিত দেড়শ টাকার পরিবর্তে সাড়ে তিন শ’ টাকা আদায় করেছে।

মুনিরুজ্জামান মনির নামে একজন বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিলে বোর্ড চেয়ারম্যানের নির্দেশে ওই নোটিশ দেন পরীক্ষার নিয়ন্ত্রক।

আরও পড়ুন: বিএনপি থেকে সাবেক এমপি সালিমুল হক কামালের পদত্যাগ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের