বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৬, ০২:২৯আপডেট : ১৫ আগস্ট ২০১৬, ০২:৩২

বরিশাল বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া গ্রামে  পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো ওই গ্রামের হারুন অর রশীদ মাস্টারের ছেলে নাবির (৪) ও রাজু পোদ্দারের ছেলে দুর্জয় (৭)।রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুঠিয়া এলাকার বাসিন্দা সোহেল সর্দার জানান, বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে দুই শিশু খেলছিল। এসময় তারা পুকুরে পড়ে যায়। স্বজনরা আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে নিকটবর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানার অফিসার ইন চার্জ গোলাম সরোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিভাবকদের কোনও অভিযোগ না থাকায় নিহত শিশুদের মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই  স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় ৩৮ হাজার লোকের আপ্যায়নে ‘চাটগাঁইয়া মেজবান’ 

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম