টুঙ্গিপাড়ায় ৩৮ হাজার লোকের আপ্যায়নে ‘চাটগাঁইয়া মেজবান’

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৬, ২১:৩৬আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২১:৩৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ৩৮ হাজার মানুষের জন্য ঐতিহাসিক ‘চাটগাঁইয়া মেজবানের’ আয়োজন করা হয়েছে। আয়োজন করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

মেজবানের আয়োজন সম্পন্ন

মেজবানের জন্য চট্টগ্রামের বিখ্যাত হোসেন বাবুর্চিকে নিয়ে এবিএম মহিউদ্দিন চৌধুরীর এপিএস মো. ওসমান গনি ইতিমধ্যে আগস্ট টুঙ্গিপাড়া এসে পৌঁছেছেন। বিষয়টি আগেই প্রধানমন্ত্রীর দফতরকে অবহিত করা হয়েছে। ওই দফতর থেকে ইতোমধ্যে এ ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এবিএম মহিউদ্দিন চৌধুরীর এপিএস মো. ওসমান গনি ।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর এপিএস মো. ওসমান গনি বলেন, শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৩০ হাজার ও বালাডাঙ্গা এসএম মুছা উচ্চ বিদ্যালয় মাঠে ৮ হাজার মানুষের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে। কলেজ মাঠের আয়োজনে থাকবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, ছোলার ডাল দিয়ে লাউ আর নলির ঝোল। বালাডাঙ্গা এস.এম মুসা উচ্চ বিদ্যালয় মাঠে হিন্দুদের জন্য আয়োজন করা হবে মুরগির কোর্মা, ছোলার ডাল ও সাদা ভাত ।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতি বছরই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মেজবানের  আয়োজন করা  হয়। গতবছরও টুঙ্গি পাড়ায় প্রায় ৩৬ হাজার মানুষের মেজবানের আয়োজন করা হয়েছিল। গত ১৫ বছর ধরে এবিএম মহিউদ্দিন চৌধুরী এ আয়োজন করে আসছেন। মেজবানে মহিউদ্দিন চৌধুরী নিজেই উপস্থিত থেকে আপ্যায়ন তদারক করবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগর আওয়ামী লীগের একটি দল টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য চট্টগ্রাম থেকে টুঙ্গিপাড়া পৌঁছেছেন বলে মো. ওসমান গনি জানিয়েছেন। এছাড়া মেজবানের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

/এইচকে/

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে নিয়ে কিছু ভিডিও

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম