ভোলায় ৫ জেলেকে অপহরণ, গুলিবিদ্ধ ২

ভোলা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৬, ১৫:২৮আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৫:৩১

ভোলায় ৫ জেলেকে অপহরণ, গুলিবিদ্ধ ২ ভোলার মনপুরার মেঘনা নদীর বদনার চর এলাকায় মাছ ধরার সময় ৫ জেলেকে অপহরণ করেছে জলদস্যু বাহিনী। এসময় তাদের ছোড়া গুলিতে ২ জেলে আহত হয়। পরে মোবাইল ফোনে জিম্মিকৃত জেলেদের ছাড়তে ৩ লাখ টাকা মুক্তিপন দাবি করে জলদস্যুরা।
অপহরণ হওয়া জেলেরা হলেন- ফারুক মাঝি, মো. নেছার, আবুল বাসার, জাহাঙ্গির ও জাফর মাঝি। এদের  সবার বাড়ি মনপুরার বিভিন্ন এলাকায় ।
মনপুরার রামনেওয়াজ বাজারের মাছ ব্যাবসায়ীরা জানান, প্রতিদিনের মত মনপুরা ইউনিয়নের পূর্ব পাশের বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জেলেরা জাল ফেলে।  এসময় জলদস্যু বাহিনী দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং এলোপাথারি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে মনির মাঝি ও জেলে ছালাউদ্দিনসহ অন্তত ১০ জেলে আহত হয়। দুপুরে জলদস্যুরা মোবাইল ফোনে জিম্মিকৃত জেলেদের ছাড়তে পরিবারের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
মনপুরা থানার ওসি শাহিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল মনপুরার সীমানা সংলগ্ন নোয়াখালীর হাতিয়ায় । 

জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন জানিয়েছেন, জিম্মিকৃত জেলেদের মুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 আরও পড়ুন: গ্রামের বাড়ি তালাবদ্ধ, জঙ্গি তামিম ‘সিলেটে নেই’

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম