ভোলা থেকে অন্য যেকোনও জেলায় যাওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নৌ পথ। কিন্তু নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে দ্বীপ জেলা ভোলার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা।
মঙ্গলবার হঠাৎ করে নৌ ধর্মঘটের কারণে ভোলা থেকে দেশের কোনও রুটে লঞ্চ চলাচল করছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। কয়েক হাজার যাত্রী গন্তব্যে যেতে না পেরে বাড়ি ফিরে গেছে। অনেক যাত্রী ধর্মঘটের কথা না জেনে লঞ্চঘাটে এসে বিড়ম্বনায় পড়েছে।
এদিকে ভোলা থেকে বিআইডব্লিউটিসি’র সরকারি কোনও নৌযান না থাকায় অনেক যাত্রী জরুরি প্রয়োজনে বিকল্প হিসেবে ট্রলার ও স্পিড বোটে করে জীবনের ঝুঁকি নিয়ে ভোলার ভেদুরিয়া,ইলিশা থেকে উত্তাল মেঘনা তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে বরিশাল,ঢাকা,লক্ষ্মীপুর যাচ্ছে।
এতে করে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে পিটিয়ে হত্যার অভিযোগে গৃহবধূর লাশ নিয়ে মিছিল
/এআর/








