ঝালকাঠিতে আইনজীবীকে কথিত আইএসের নামে চিঠি দিয়ে হত্যার হুমকি

ঝালকাঠি প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৬, ২৩:২১আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২৩:২১

ঝালকাঠিতে আইনজীবীকে কথিত আইএসের নামে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সদস্য নিপেন্দ্র ভূষণ দাসকে কথিত ইসলামিক স্টেটের (আইএস) নামে উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে শহরের টিঅ্যান্ডটি সড়কে তার ভাড়া বাসার দরজার সামনে একটি চিঠি ফেলে রাখা হয়।

এ চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুর রহমান বাচ্চু। তিনি জানান, এই চিঠিতে আইনজীবী নিপেন্দ্র ভূষণ দাসকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

চিঠিটিতে লেখা রয়েছে, ‘উকিল তুই ভাল মন্দ খাইয়া ল, তোর সময় শ্যাস, আইএস’

শহীদুর রহমান বাচ্চু বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে আলাপ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (ওসি অপারেশন) বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ বা খবর পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
/এবি/

 আরও পড়ুন

নিষিদ্ধ হচ্ছে আনসার আল ইসলাম

‘মেজর জিয়াই আমাদের বড় ভাই’

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী