বরিশালে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকদের ধর্মঘট

বরিশাল প্রতিনিধি
২৮ আগস্ট ২০১৬, ১৪:৩১আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৪:৫৭

ধর্মঘট লঞ্চ শ্রমিকদের ধর্মঘট শেষ হতে না হতেই পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা প্রতীকী ধর্মঘট শুরু করেছে।

১২ দফা দাবিতে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে বরিশালেও রবিবার সকাল ৬টা থেকে এ কর্মসূচি শুরু করা হয়েছে।  এ প্রতীকী ধর্মঘট চলবে বিকাল ৩টা পর্যন্ত।

ধর্মঘটের সমর্থনে রবিবার সকালে বরিশাল বন্দর রোডে মেঘনা ও যমুনা’র তেলের ডিপোতে মালিক ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।

বরিশাল জেলাসহ বৃহত্তর ১০ জেলার ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন জানান, সড়ক জনপদ থেকে বর্ধিত টোল কমানোসহ ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবেই রবিবার সারা দেশের মতো বরিশাল অঞ্চলেও ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা প্রতীকী ধর্মঘট পালন করা হচ্ছে।

আরও পড়ুন:
‘তামিম বিয়ানীবাজারের কলঙ্ক’

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের