গৌরনদীতে শিক্ষক পেটানোর অভিযোগে ছাত্র বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
২৯ আগস্ট ২০১৬, ০১:৪১আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ০৮:৩৭

বরিশাল বরিশালের গৌরনদী উপজেলার বেগম আক্তারুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষককে পেটানোর অভিযোগে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির খ-শাখার ছাত্র রাব্বি হাওলাদারকে রবিবার বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।
মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয়কান্তি অধিকারী জানান, গত ২২ আগস্ট মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে বেগম আক্তারুন নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে রেফারি ইদ্রিস তালুকদারের একটি ভুল সিদ্ধান্তের অভিযোগে ছাত্র রাব্বি হাওলাদার ওই শিক্ষকের গায়ে হাত তোলে।
বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতির উপস্থিতিতে, রবিবার বেলা এগারটায় বিষয়টি সভার আলোচনায় উঠলে কমিটির অন্যান্য সদস্য ওই ছাত্রকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় সে ওই শিক্ষকের গায়ে হাত তোলার করার কথা স্বীকার করে। এরপর কমিটির সর্বসম্মতিক্রমে অভিযুক্ত ওই ছাত্রকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।

/এইচকে/

পড়ুন: ডিমলায় শিশুহত্যার দায় স্বীকার করলেন মা

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের