ভারতে পাচারের সময় ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোল্লা গ্রাম থেকে বৃহস্পতিবার উদ্ধার হওয়া ১৬ জনকে শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোলার আদালত আইনজীবীর জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ওসি একে এম শাহিন মন্ডল বাংলা ট্রিবিউনকে জানান, পাচারকারী নিতাই দেবনাথ ও তার বাড়ী থেকে উদ্ধার হওয়া ১৬ জনকে শুক্রবার ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ এলাহীর আদালতে হাজির করা হলে আদালত উদ্ধার হওয়া ১৬ জনকে আইনজীবীর জিম্মায় মুক্তি দিয়ে কথিত পাচারকারী নিতাই দেবনাথকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
মুক্তি পাওয়া ১৬ জন এর মধ্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন, শিশু ৩ জন। এরা হলেন কক্সবাজারের কতুবদিয়া থানার সুভাষ দাস (৪৫), রতন দাস (২৫), শিপন দাস (২০), অধবিন্দু দাস (৫০), অধীন দাস (৫০), তপন জল দাস (৫০), ফাল্গুনী বালা দাস (৪২), সিপ্রা রানী দাস (১৮), রিপন দাস (১৩), সিপন দাস (৮), রাখাল দাস (৪৫), হেমন্ত জল দাস (৩০), ডলি দাস (২২), রিদি মনি দাস (২), টেকনাফ থানার যুদ্ধা দাস (২৭) ও চট্রগ্রামের লোহাগড়া থানার মিনু জল দাস(৬৫)।
ওসি জানান, কথিত পাচারকারী নিতাই দেবনাথকে জেল হাজতে পাঠানো হয়েছে।
/এইচকে/আপ-এআরএল/
পড়ুন: রাজ্জাক হত্যা: মূল আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগ








