রাজ্জাক হত্যা: মূল আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগ

ভোলা প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৯:০৮আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৯:১০

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন নিহত আব্দুর রাজ্জাকের পিতা মো. আবুল হোসেন মিয়া ভোলার চরফ্যাশনের চাঞ্চল্যকর ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক হত্যা মামলার মূল আসামিকে বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগ করেছেন নিহতের পিতা মো. আবুল হোসেন মিয়া। এ সময় তিনি মামলা পরিচালনায় সরকার দলীয় ক্যাডার ও পুলিশী হয়রানির অভিযোগও করেন।

মঙ্গলবার ভোলা জেলা ছাত্রদল কার্যালয়ে আয়োজিত এক সংবাদক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আবুল হোসেন বলেন, ‘মূল আসামিকে বাদ দেওয়ায় চার্জশিটের বিরুদ্ধে আদালতে না রাজি দিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আমাদের আইনজীবী অ্যাডভোকেট হজরত আলী হিরণ। আর রবিবার রাতে পুলিশ আমার বাড়িতে গিয়ে খোঁজ করে সন্ত্রাসীরা। আমাকে না পেয়ে স্ত্রী ও মেয়েকে গালমন্দ করে এবং রাজ্জাক হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়।’

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, ‘২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহার পরদিন রাতে তার ছেলে চরফ্যাসন উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাককে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় চরফ্যাসন উপজেলা ছাত্রলীগ সম্পাদক লোকমানসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়। এর পর থেকেই ক্ষমতাসীন দলের লোকজনের হুমকি ধামকি ও পুলিশী হয়রানীর শিকার হচ্ছে আমার পরিবার।’

তিনি আরও উল্লেখ করেন, ‘মামলা তুলে নেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হচ্ছে। ভয়ে আমি বাড়িতে থাকতে পারছি না।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী