বেঁচে থাকার লড়াই সুমাইয়ার

বরগুনা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২১

সুমাইয়া লেখাপড়ায় ভালো তাই বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল সুমাইয়ার। কিন্তু একটি দুর্ঘটনায় হঠাৎ করেই থমকে গেছে তার সব স্বপ্ন। এখন তার চলছে বেঁচে থাকার লড়াই। বাড়ির পাশের একটি দ্বিতল ভবনের ছাদে বিদ্যুৎস্পৃস্ট হয়ে গুরুতর অসুস্থ সে। হাঁটুর নীচ থেকে একটি পা কেটে ফেলতে হয়েছে তার। পুড়ে গেছে ডান কাঁধের এক অংশের হাড়ও। এখনও শুকায়নি তার পোড়া ঘা।
বরগুনার আমতলী উপজেলার একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির দরিদ্র মেধাবী শিক্ষার্থী সুমাইয়া (১২)। চলতি বছর ১০ মে বাড়ির কাছাকাছি একটি দ্বিতল ভবনের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয় সে। সেই থেকে বাঁচার লড়াইয়ে তার প্রতিদিন কাটছে বিষন্ন যন্ত্রণায়।
সুমাইয়ার মা হামিদা বেগম সাংবাদিকদের বলেন, ‘যে মেয়ে স্কুলে গিয়ে লেখাপড়া করতো, সারাদিন হাসি-খুশি থাকতো, এখন সে শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। এ দুঃখ কাউকে বোঝাতে পারবো না। যা চিকিৎসা হয়েছে তাতে কোনও উন্নতি হয়নি।জমাজমি যা ছিল তা বিক্রি করেও চিকিৎসার কোনও পর্যায় যেতে পারিনি।’

সুমাইয়ার বাবা শামীম হাওলাদার (৪৫) আমতলী উপজেলার কচুপাত্রা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। বর্তমানে ঢাকার একটি স্টিল মিলে কাজ করেন। তার পক্ষে মেয়ের চিকিৎসা চালিয়ে যাওয়া আর সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘সুমাইয়ার কষ্ট দেখে আর সইতে পারি না। মেয়ের চিকিৎসার খরচও চালাতে পারি না। এখন কোথায় যাবো কী করবো বুঝতে পারছি না।’

দরিদ্র শিশু সুমাইয়ার চিকিৎসার পাশাপাশি তাকে পড়াশোনার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে যে অর্থের প্রয়োজন তা নেই দরিদ্র বাবা শামীম হাওলাদারের। বিষয়টি জেনে সুমাইয়ার চিকিৎসা ও পড়াশোনার জন্যে স্থানীয় বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসক ড. বশিরুল আলম ও পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম।

প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু বলেন, সবাই মিলে সুমাইয়ার পাশে দাঁড়ালে সে সুস্থ হয়ে উঠবে এবং তার পড়াশোনাও চালিয়ে যেতে পারবে।

তিনি আরও বলেন,সুমাইয়ার জন্য স্থানীয় স্বচ্ছল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে একটি তহবিল গঠন করা হবে।

আরও পড়ুন: চার শিশু হত্যা মামলায় আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম