‘র‌্যাবের বন্দুকের গুলি থেকে কোনও বনদস্যুই বাঁচতে পারবে না’

বরিশাল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৮

বনদস্যুদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সুন্দরবনে ৬টি বাহিনী সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে। যার মধ্যে ২টি বাহিনী আত্মসমর্পণ করেছে। আমরা বাকি ৪টি বাহিনীর প্রতি আহ্বান জানাবো তারাও যেন আত্মসমর্পণ করে। না হলে র‌্যাবের বন্দুকের গুলি থেকে কোনও বনদস্যুই বেঁচে ফিরতে পারবে না। বৃহস্পতিবার বরিশালে সুন্দরবন অঞ্চলের ২ বনদস্যু আবদুল বারেক তালুকদার ওরফে শান্ত এবং আলম সরদার ওরফে আলম বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বরিশালে বনদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠান র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘যেসব দস্যু আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে কেউ যদি হত্যা বা ধর্ষণের সঙ্গে জড়িত না থাকে তাহলে তাদের আইনি সহায়তা করা হবে। বিগত দিনে যে ২২জন জলদস্যু আত্মসমর্পণ করেছে তাদের মধ্যে অনেকেই জামিনে রয়েছে। এছাড়া তারা যাতে সুষ্ঠ এবং সুন্দর জীবনযাপন করতে পারে এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করছি।’ যারা আত্মসমর্পণ করেছে সরকার তাদের পুনর্বাসনের কথা চিন্তা করছে উল্লেখ করে র‌্যাবের প্রধান।

জঙ্গিদের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, ‘দুই একটা বোমা বিস্ফোরণ করে দেশের মানুষের শান্তি বিনষ্ট করতে দেবে না র‌্যাব। আপনারাও যদি আত্মসমর্পণ করতে চান, সুষ্ঠ জীবনযাপন করতে চান তাহলে আপনাদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে।’

এর আগে, সুন্দরবন অঞ্চলের ২ বনদস্যু আবদুল বারেক তালুকদার ওরফে শান্ত এবং আলম সরদার ওরফে আলম তাদের ১৪ সহযোগী ও অস্ত্র-গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আত্মসমর্পণ করে। বৃহস্পতিবার দুপুরে বরিশালে র‌্যাব-৮ কার্যালয়ে তারা ২০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১ হাজার ৮ রাউন্ড অস্ত্র-গুলি জমা দেয়।

বনদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনূস, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট টিপু সুলতান, র্যা বের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) আনোয়ার লতিফ খান, র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা মুফতি মুহাম্মদ খান, বরিশাল মেট্রোপলিটন কমিশনার এসএম রুহুল আমিন, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের