বরিশালে লঞ্চ ডুবির ঘটনায় মালিক ও চালকের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫০

বরিশালে সন্ধ্যা নদীতে লঞ্চডুবি বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে বুধবার দুপুরে নৌযান ‘এশী-প্লাস’ ডুবির ঘটনায় শুক্রবার বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জসিমউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।

মামলায় ‘ঐশী-প্লাস’র মালিক ইউসুফ হাওলাদার ও চালক নয়ন মিয়াকে আসামি করা হয়েছে। এখনও আসামিদের কেউ গ্রেফতার হয়নি।

বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান এজাহারে আসামীদের বিরুদ্ধে দায়িত্ব-কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

দন্ডবিধির ৩৩৪(খ) ধারায় করা এ মামলায় অভিযোগ করা হয়েছে আসামিরা অধিক লাভের আশায় অবৈধ নৌযানে যাত্রী বহন করেছে। দায়িত্ব-কর্তব্যে পালনে তাদের অবহেলা এবং জীবনঝুঁকির বিষয়গুলো মাথায় না রাখায় নৌযান ডুবে বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য এ নৌযান ডুবির ঘটনায় এপর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ