উৎসবের আমেজ বরিশালে, ৫৬৪ মণ্ডপে প্রস্তুতি চলছে

আনিসুর রহমান স্বপন, বরিশাল
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৯

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে বরিশালে উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। বরিশাল মহানগরী এলাকাসহ জেলায় মোট ৫৬৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। মাত্র কয়েকদিন বাকি থাকায় মণ্ডপ প্রস্তুতের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে।

প্রতিমা তৈরি করছেন বরিশালের সুইটি পাল

বরিশাল মহানগর এলাকায় ২৯টি ব্যাক্তিগতসহ মোট ৩৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাকি ৫২৯টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হবে।

নগরীর রামকৃষ্ণ মিশন, সদররোড, ফলপট্টি, কাটপট্টি, কালিবাড়ী, কাউনিয়া এলাকায় বিভিন্ন মন্দিরের মণ্ডপ ঘুরে দেখা গেছে মন্দিরে মন্দিরে এখন চলছে দেবী প্রতিমার উপর কাদামাটির প্রলেপের কাজ। কোনও কোনওটিতে দেওয়া হচ্ছে রঙের প্রলেপ। প্রতিমার ওপর রং-তুলির ছোঁয়ায় দশভুজা দেবী ষষ্ঠীর দিন পাবেন জীবন্ত রূপ। সেজে উঠবেন অপরূপ সাজে। শঙ্খ, উলুধ্বনি আর মঙ্গল সংগীতে দেবী দুর্গাকে বরণ করে নেবেন সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, ‘আগামী ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া। এবছর দেবী দুর্গা ঘোটকে (ঘোড়া) আগমন এবং ঘোটকেই (ঘোড়া) গমন করবেন।’

তিনি জানান, আগামী ৬ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের মূল পূজা শুরু হয়ে ১১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।

বরিশাল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিজিতাত্মানন্দজী মহারাজ জানান, ‘দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলার ফলে একটু ভয়ভীতির মধ্যেই কাজ করা হচ্ছে। তারপরেও পুলিশ প্রশাসন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে জনসাধারণের সহযোগিতা শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশা করছি আমরা।’

এদিকে শ্রী শ্রী শংকর মঠ দুর্গাপূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজে নিয়োজিত ফরিদপুরের রাজবাড়ীর নিতাই পাল জানান, ‘২০ দিন আগে থেকে এই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। যা প্রায় শেষের পর্যায়ে। বর্তমানে দেবী প্রতিমার ওপর কাদামাটির প্রলেপের কাজ চলছে। এছাড়াও আগামী ৬ অক্টোবরের মধ্যেই প্রতিমার ওপর রং-তুলির শেষ আঁচড়ের মধ্যে দিয়ে কাজ শেষ হবে বলে জানান তিনি।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, কিছুদিনের মধ্যে নগরী সেজে উঠবে নতুন সাজে। আলোকসজ্জায় মুখরিত হয়ে উঠবে পুরো নগর। প্রতিবছর ধর্ম বর্ণ নির্বিশেষে বরিশালের আপামর জনগণ এ উৎসব পালন করে থাকেন। তাই এবারেও ব্যাপক প্রস্তুতি নিয়ে চলছে সাজসজ্জা।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুণ্ডু বলেন, ‘নগরীর বাইরে জেলায় এবার ৫২৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সেসব মণ্ডপেও প্রতিমা বানানোর কাজ চলছে। আশা করি প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে এবারের পূজা আনন্দঘন পরিবেশে কাটবে।’

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র নাড়ু বলেন, ‘দূর্গাউৎসব বাঙালি জাতির উৎসব। আমাদের এই উৎসবে কোনও ভেদাভেদ নাই। কিছুদিন আগেও সংশয় ছিল ছিল নিরাপত্তা নিয়ে। এখন সে সমস্যা নেই। পূজার আগে আমরা সর্বস্তরের প্রশাসনের সঙ্গে মতবিনিময় করব। তাছাড়া প্রতিটি পূজা মণ্ডপে প্রশাসনের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক কর্মীরা কাজ করবে।’

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের