ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর সিদ্দিকীর ছেলে ইরাদ আহাম্মেদ সিদ্দিকী বিরুদ্ধে বরিশালে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার যুবলীগ নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হোসেনের আদালত মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করতে কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেছেন, আদালতের নির্দেশ তার কাছে পৌঁছানোর পর তিনি সে অনুযায়ী ব্যবস্থা নেবেন।
/এসটি/







