আমতলী উপজেলা চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ১৭:৪৭আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৭:৪৭

বরগুনা বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন ও তার ছেলে পৌর কাউন্সিলর জিএম মুসাসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদা দাবি ও  হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার অভিযোগে মামলা হয়েছে।

আমতলী পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের জয় চন্দ্র বাদী হয়ে বরগুনা আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে রবিবার সকালে মামলাটি করেন।

মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেনকে হুমুকের আসামি ও জিএম মুসাকে প্রধান আসামি করা হয়।

অন্য আসামিরা হলেন সোহেল গাজী (৩৮), নুরুজ্জামান (৩২), নাজমুল হাসান সোহাগ, ইব্রাহিম (২৫), ইমাম (২৫), আতিক (২৬), জয়নাল, রহিম আকন, সাইদুল ও জিয়া মল্লিক।

আদালতের বিচারক মো. মাছুম বিল্লাহ মামলাটি আমলে নিয়ে সহকারি কমিশনার (ভূমি) আমতলীকে তদন্তের নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, আমতলী পৌরসভার প্যানেল মেয়র জিএম মুসার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী গত ২৬ সেপ্টেম্বর রাত ১০টার দিকে আমতলী পৌরসভাধীন আখড়াবাড়ির সামনের রাস্তায় বাদী জয় চন্দ্রের মটরসাইকেলের গতিরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় জয় চন্দ্র টাকা দিতে অস্বীকার করলে, আসামিরা সঙ্গে থাকা পিস্তল বের করে হত্যার হুমকি দেয় এবং মটরসাইকেলের লুকিং গ্লাস ভাঙচুর করার অভিযোগ করা হয়।  একইসঙ্গে এক নং আসামি সংঙ্ঘবদ্ধ হয়ে মামলার বাদীসহ সাক্ষীদের জীবননাশের হুমকিও দেয় বলে মামলায় উল্লেখ করা হয়।

 আরও পড়ুন:

দল যদি নতুন নেতৃত্ব নির্বাচন করে, সানন্দে মেনে নেব: শেখ হাসিনা

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের