বরিশালে রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জনের অনুরোধ

বরিশাল প্রতিনিধি
০২ অক্টোবর ২০১৬, ১৯:৫৯আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৯:৫৯

বরিশালে রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জনের অনুরোধ

বিজয়া দশমীতে সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে প্রতিমা বিসর্জনের জন্য পূজা কমিটিকে অনুরোধ জানানো হয়েছে। রবিবার আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন সভা কক্ষে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভায় এ অনুরোধ করা হয়।

সভায় পূজা চলাকালীন বিশেষ করে সন্ধ্যার পর থেকে প্রতিমা বিসর্জনের সময় পর্যন্ত বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ জানানো হয়। এ ছাড়া নামাজের সময় মসজিদ সংলগ্ন মন্দিরে সব ধরনের বাদ্যযন্ত্র বন্ধ রাখা এবং আসন্ন পিএসসি, জেএসসি ও ছাত্রছাত্রীদের স্কুল সমাপনী পরীক্ষার কথা বিবেচনা করে বেশি উচ্চ শব্দে বাদ্যযন্ত্রসহ আপত্তিকর হিন্দিগান না বাজানোর অনুরোধ জানানো হয়।

বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এ বছর বরিশাল মহানগরে ৩৫টি, জেলার সদর উপজেলায় ১৯টি, বাকেরগঞ্জে ৬৭টি, বাবুগঞ্জে ২০টি, বানারীপাড়ায় ৫২টি, মেহেন্দীগঞ্জে ২১টি, মুলাদীতে ৯টি, হিজলায় ১২টি, গৌরনদীতে ৭৭টি, উজিরপুরে ১১০টি এবং আগৈলঝাড়ায় ১৩৯টি সহ মোট ৫৬১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়ায় বেশি সংখ্যক পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন হওয়ায় পূজা উদযাপন পরিষদের নেতারা একটি ভিজিলেন্স টিম গঠনের অনুরোধ জানান এবং পূজার আয়োজন ব্যয়বহুল হওয়ায় সরকারি বরাদ্দ বৃদ্ধির জন্যও অনুরোধ জানান তারা।

সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, পূজাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়নের ব্যবস্থা করা হবে। স্ব স্ব পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা করার ব্যবস্থাকরনের জন্য অনুরোধ জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মূখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দেসহ বরিশাল জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, একই দিন দুপুরে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জেলা ও মহানগর পূজা উদযাপনের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) ইমতিয়াজ মাহামুদ জুয়েল, প্যানেল মেয়র একে এম শহীদুল্লাহ্, মোশাররফ আলী খান বাদশা, আফরোজা কালাম পলি এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা।

/বিটি/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম