মেহেন্দীগঞ্জে ট্রলারে বজ্রাঘাত: নদীতে পড়ে নিখোঁজ ১

বরিশাল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ১৪:০৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:০৩

বজ্রাঘাত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার স্টীমারঘাটে বজ্রাঘাতে দুই ট্রলারযাত্রী আহত হয়েছেন। এসময় নদীতে পড়ে আরেক যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার ভোরে উপজেলার স্টীমারঘাট সংলগ্ন মাসকাটা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার সোনাখালী গ্রামের খোকন বয়াতী (৩০) ও বদরপুর গ্রামের মোহাম্মদ আলী (৬০)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা মো. জুলহাস (৩০) এখনও নিখোঁজ রয়েছেন।

আহতদের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ভোররাতে ট্রলার নিয়ে সার আনতে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।

ট্রলারটি মাসকাটা নদী পার হওয়ার সময় বিকট শব্দে বজ্রাঘাতে জুলহাস নদীতে পরে যান এবং খোকন  ও মোহাম্মদ আলী আহত হয়ে ট্রলারের মধ্যে পড়ে থাকেন। পরে  অন্য নৌকার মাঝিরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাটি তিনি অবহিত নন। তবে খোঁজ নিয়ে দেখবেন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী