স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ২

বরিশাল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৬, ১৪:৪৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৪:৪৫

আটক বরিশাল জেলার হিজলা উপজেলার চরকুসুরিয়াতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীসহ দুজনকে আটক করা হয়েছে।
বুধবার সকাল ৯ টায় ধান ক্ষেতে পালিয়ে থাকা নিহতের স্বামী কবির সরদারকে (২৪) আটক করে স্থানীয়রা। তিনি ওই গ্রামের নূরুল হক সরদারের ছেলে। এসময় তার সহযোগী মো. ছালামকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনাস্থলে থাকা হিজলা থানার এসআই মো. নাসির স্থানীয়দের বরাত দিয়ে জানায়, ৭ বছর আগে একই গ্রামের আ. রাজ্জাক বেপারীর মেয়ে নুরুন্নাহার বেগমের (২২) সঙ্গে কবিরের বিয়ে হয়। তাদের ঘরে ৩ সন্তানের জন্ম হয়।
মঙ্গলবার রাতে তারা ঘুমাতে যায়। পরে মধ্যরাতের পরবর্তী কোনও এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হিজলা থানার অফিসার ইনচার্জ আ.জা.মো. মাসুদুজ্জামান বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং ৫। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখে আইনগত পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম