কোনও কাজেই বাংলাদেশিরা পিছিয়ে পড়ে না: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

আনিসুর রহমান স্বপন, বরিশাল
১৮ অক্টোবর ২০১৬, ১৩:২১আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৩:২৪

বরিশালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বরিশাল সফরে গিয়ে বাংলাদেশের উন্নয়নের সন্তোষ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া  গ্রামে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ পরিশ্রমী। তারা কোনও কাজেই পিছিয়ে পড়ে না। আমরা বাংলাদেশে  অতিরিক্ত বিনিয়োগ সহায়তা দেবো।’

তিনদিনের সফরে রবিবার বিকালে বাংলাদেশে আসেন জিম ইয়ং কিম। মঙ্গলবার তিনি বরিশাল সফর করেন। সকাল সাড়ে ৮টায় হেলিকপ্টারে বরিশালে বিমানবন্দরে নেমে সরাসরি বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের ‘দক্ষিণ রাকুদিয়া গ্রাম সমিতি’ পরিদর্শনে যান তিনি। সেখানে সমিতির সদস্যরা তাকে স্বাগত জানান।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উন্নয়ন কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে কথা বলেন জিম ইয়ং কিম। উপকারভোগী সদস্যদের সঙ্গে কথা বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। সমিতির কার্যালয়ে তিনি উপকারভোগী শিউলি বেগম, সোনিয়া বেগমের বক্তব্য শোনেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা উপকারভোগীদের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হয়েছি। আমরা বাংলাদেশে  অতিরিক্ত বিনিয়োগ সহায়তা দেবো।’

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এরপর উজিরপুর উপজেলার ভরসাকাঠী গ্রামের ভরসাকাঠী প্রাইমারি স্কুল কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করে তার প্রাঙ্গনে একটি নারিকেল চারা রোপণ করেন। তিনি এর পার্শ্ববর্তী মমতাজ বেগমের বাড়িতে স্থাপিত সৌর-বিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবস্থাও  পরিদর্শন করেন। বরিশালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

এরপর ১১.৩০ মিনিটে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন জিম ইয়ং কিম।

বিশ্বব্যাংক প্রেসিডেন্টের এ পরিদর্শনের সময় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চেয়ারম্যান এন আ্ই চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

২০১২ সাল থেকে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘নতুন জীবন’ নামে নারীদের দারিদ্র বিমোচনে ও  জীবন মান উন্নয়নের একটি প্রকল্প বাস্তবায়নে কাজ করছে এসডিএফ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এই প্রকল্পের মাধ্যমে ৫০ লাখ নারীর দারিদ্র বিমোচন হবে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন- 


নায়ক হতে এসে 'পাইরেসি সম্রাট'

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী