নিষেধাজ্ঞা ভেঙে মা ইলিশ শিকারে ‘বাধ্য হচ্ছে’ জেলেরা

বরিশাল প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৬, ০৪:১৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ০৪:২১

ইলিশ মাছ মা ইলিশ রক্ষায় বরিশালের নদীগুলোতে প্রায় প্রতিদিনই চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান। আবার এই অভিযানের মধ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরাও চলছে। স্থানীয় জেলে সমিতির ভাষ্য, একপ্রকার বাধ্য হয়েই নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন জেলেরা। কারণ, নিষেধাজ্ঞা শুরুর সাত দিন পার হলেও এখনও সরকারের বরাদ্দকৃত খাদ্য সহায়তার চাল পায়নি জেলেরা।

বরিশাল জেলা মৎস্য অধিদফতর অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট জেলের সংখ্যা ৭৩ হাজার ৫০০। এর মধ্যে ইলিশ শিকারে যুক্ত ৪৩ হাজার ৬৪৭ জন। মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় এদের সবাই ২০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞা শুরুর সাত দিন পার হলেও এখনও জেলেদের মধ্যে চাল বিতরণ হয়নি। আবার অনেক জেলে কার্ড পাননি।

এদিকে নিষেধাজ্ঞা শুরুর পর গত এক সপ্তাহে বরিশালে ১৪৬ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জব্দ করা হয়েছে ১৫ লাখ ৩১ হাজার মিটার কারেন্ট জাল।

বুধবার কীর্তনখোলা ও আড়িয়াল খা নদ-নদীর তীরবর্তী জেলে পল্লীতে গিয়ে দেখা যায়, জেলেদের একাংশ নৌকা মেরামত করছেন। সদর উপজেলার হবিনগরের জেলে পল্লীতে দেখা যায়, গোটা এলাকায় পুরুষ নেই বললেই চলে। অসুস্থ্য শিশুকে বুকে ধরে সুফিয়া খাতুন নামের এক নারী অভিযোগ করেন, ‘আগে অভিযান চলতো নদীতে। এখন চালানো হচ্ছে আমাদের ঘরে। আমাদের পুরুষরা নদীতে জাল ফেলে না; জাল ঘরে রাখা। তারপরও অভিযানের নামে ঘরে ঢুকে জাল নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেফতারের ভয়ে পুরুষরা ঘর ছেড়ে চলে গেছে।’

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার বলেন, ‘খাদ্য সহায়তা না পেয়ে নিষেধাজ্ঞার পরও জেল-জরিমানার কথা ভুলে জেলেরা বাধ্য হয়ে নদীতে মাছ ধরতে নামছে। চাল বিতরণ না হলে ইলিশ শিকার করতে নদীতে নামা জেলের সংখ্যা দিনদিন আরও বাড়বে।’

বরিশাল মৎস অধিদফতরের মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘মা ইলিশ রক্ষায় যা করা দরকার, করা হচ্ছে। জেলেদের জন্য বরাদ্দকৃত চাল এসে পৌছেঁছে; দু-এক দিনের বিতরণ করা হবে।’

/এআরএল/

আরও পড়ুন: 

পিএসএল-এ একই দলে সাকিব-তামিম

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম