পিএসএল-এ একই দলে সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০১৬, ০০:১৮আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১০:৫৯

পিএসএল-এ একই দলে সাকিব-তামিম পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতবার একই দলে ছিলেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এবার একই দল পেশোয়ার জালমির হয়ে নাম লেখালেন বাংলাদেশি এই দুই তারকা। যদিও তামিম গতবারও পেশোয়ারের হয়ে খেলেছিলেন। আর সাকিব খেলেছিলেন করাচি কিংসের হয়ে।

বুধবারই অনুষ্ঠিত হয়েছে পিএসএল এর প্লেয়ার ড্রাফট। যেখানে দ্বিতীয় রাউন্ডে গোল্ড পিকে তামিমকে ধরে রাখে দলটি। তবে এর আগে ডায়মন্ড পিকের মাধ্যমে সাকিবকে দলে নেয় পেশোয়ার।

পিএসএল-এ একই দলে সাকিব-তামিম গতবার দুর্দান্তই ছিলেন তামিম। ৬ ম্যাচে করেছিলেন ২৬৭ রান। আর দলের হয়ে উদ্বোধনী আসরে ছিলেন সর্বোচ্চ স্কোরারও।

পেশোয়ারের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন শহীদ আফ্রিদি। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এই দলে খেলবেন মোহাম্মদ হাফিজ, কামরান আকমল।

উল্লেখ্য, গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইসলামাবাদ। দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি -মার্চে।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান