নিম্নচাপে সাগরে ৫ ট্রলার ডুবি, খোঁজ মিলেছে তিন জেলের

বরগুনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৬, ০৯:৫৭আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ০৯:৫৭

বরগুনা পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে উত্তাল ঢেউয়ে পাঁচটি মাছ ধরা ট্রলার ডুবে যায় শনিবার। পাঁচটি ট্রলারের ৭৬ জন জেলের মধ্যে ৭৩ জেলেকে অন্য মাছধরার ট্রলারের জেলেরা উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। তিন জেলে নিখোঁজ ছিলেন। তাদের সন্ধান পাওয়া গেছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী তিন জেলেকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই তিন জেলে পূর্ব সুন্দরবনে মাছ ধরার ট্রলারে নিরাপদ রয়েছেন।

তিনি আরও জানান, ‘ওই তিন জেলের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। আমরা খুব দ্রুত ট্রলার পাঠিয়ে তাদের উদ্ধার করবো।’ এছাড়া শনিবার উদ্ধার হওয়া রফিক নামের এক জেলে অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারবয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে রয়েছে বরগুনার নাসির পহলান মালিকানাধীন এফ বি নাজমুল, শাহজাহান মিয়া মালিকানাধীন এফ বি ভাই ভাই ও মহিপুরের মালিকানাধীন এফ বি সুখতার। ডুবে যাওয়া ট্রলারের মোস্তফা, সেলিম মাঝি ও কালু মিয়া নামের তিন জেলে নিখোঁজ ছিলেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, অবরোধ শেষ হওয়ার পরে ইলিশ শিকারের জন্য বঙ্গোপসাগরে যান তারা। ফেয়ারবয়া নামের স্থানটির পূর্বে গেলে ঝড়ের কবলে পরে ট্রলার ডুবে যায়। সেখান থেকে ওই এলাকায় থাকা পাথরঘাটার আলম মোল্লার মালিকানাধীন  ট্রলার এফ বি মোহসেন আউলিয়া- ৩  ডুবে যাওয়া ট্রলারের ৪৬ জন জেলেকে উদ্ধার করে। অন্য দুই ট্রলারের জেলেদের বিভিন্ন মৎস্য ট্রলার উদ্ধার করে নিয়ে আসে।

আরও পড়ুন- 

প্রাথমিকে মিড-ডে মিল চালুর তথ্য দিতে নির্দেশ মন্ত্রিপরিষদের
ইসি পুনর্গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি খালেদার

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের