মাছের আড়তে ডাকাতি: পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরখাস্ত, ৯ সদস্য প্রত্যাহার

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ১৩:১৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৩:১৯

বরিশাল বরিশালের উজিরপুরের হারতা বাজারে মাছের আড়তে ডাকাতির ঘটনায় ঘটনাস্থল সংলগ্ন পুলিশ ফাঁড়ির ৯ পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাফফরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল জেলা পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, ফাঁড়িটি রেঞ্জ রিজার্ভ ফোর্সের আওয়াতাধীন।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বোমা এবং ককটেল ফাটিয়ে উপজেলার হারতা উত্তরপার বাজারের ২৯টি মাছের আড়তে লুটপাট চালায় ১৩/১৪ জন দলের একটি ডাকাত দল। এসময় তারা প্রায় কোটি টাকা লুট করে বলে জানায় স্থানীয়রা।

ওই সময় ডাকাতদের হামলায় হারতা মাছ বাজার সমিতির সভাপতি সোহরাব বেপারী (৬৫) গুরুতর আহত হয়ে মারা যান। পাশাপাশি আরও ১৫ জন আহত হন।

আরও পড়ুন- 

বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়ার কথা ছিল দিয়াজের
‘কেমন করে মানুষ এতটা পশু হয়!’

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান