মাঝ নদীতে দুই কার্গোর সঙ্গে লঞ্চের সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ১৬:২২আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৬:২২

সুরভী ৯ লঞ্চ

মঙ্গলবার রাত পৌনে ১১টা। মুন্সিগঞ্জে মাঝনদীতে বালুবাহী দুই কার্গোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরিশালের উদ্দেশে রওয়ানা হওয়া সুরভী-৯ লঞ্চের। তলা ফেটে লঞ্চে পানি ঢুকতে শুরু করে। ওই অবস্থায়ই ঝুঁকি নিয়ে লঞ্চটি চলতে শুরু করে। পরে যাত্রীদের বাধার মুখে লঞ্চ তীরে ভেড়াতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সুরভী-৯ লঞ্চের হাজারেরও বেশি যাত্রী।

এ বিষয়ে বরিশাল বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুরভী-৯ ও বালুবাহী দুই কার্গোর মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। কিন্তু যেখানে ঘটনা ঘটেছে সেটা আমাদের অধিনস্ত এলাকা নয়। ঢাকা নৌ নিরাপত্তা বিভাগের অধীনে। তাই তারাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

সুরভী-৯ লঞ্চের যাত্রী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন বলেন, ‘মঙ্গলবার রাতে সদর ঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা করে সুরভী-৯ লঞ্চটি। ছাড়ার এক ঘণ্টা পরে মুন্সিগঞ্জ এলাকায় দুটি বালু ভর্তি কার্গোর সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষে আতংক ছড়িয়ে পড়লে দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীরা এদিক ওদিক ছোটাছুটি এবং চিৎকার শুরু করে। এদিকে কার্গোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সুরভী-৯ লঞ্চের সামনের অংশের তলা ফেটে ভেতরে পানি প্রবেশের বিষয়টি যাত্রীদের কাছে গোপন রেখে ওই অবস্থায়ই ঝুঁকি নিয়ে চলতে শুরু করে। যাত্রীরা বিষয়টি টের পেয়ে উত্তেজিত হয়ে উঠলে লঞ্চ তীরে ভেড়াতে বাধ্য হন সংশ্লিষ্টরা।’

অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন সুরভী-৯ লঞ্চের সত্ত্বাধীকারী রেজিনুল কবির ও লঞ্চ মালিক সমিতির নেতাদের ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে লঞ্চটি ফতুল্লা এলাকা থেকে খানিকটা দূরে নদীর তীরে থামিয়ে ফেটে যাওয়া অংশের মেরামত কাজ শুরু হয়।

লঞ্চে থাকা সুপারভাইজার মাসদর বলেন, ‘লঞ্চটি মেরামত করা সময়ের ব্যাপার। তাই সুরভী কোম্পানির অপর একটি লঞ্চে সুরভী-৯ লঞ্চের যাত্রীদের তুলে দিয়ে বরিশালে পাঠানো হয়।’

আরও পড়ুন- 

‘কেমন করে মানুষ এতটা পশু হয়!’

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের