পিরোজপুরে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই

পিরোজপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৬, ০৯:১০আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ০৯:১০

পিরোজপুরে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই পিরোজপুর শহরের কালিবাড়ী সড়কে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুরোপুরি ও দুইটি বসতঘর আংশিক পুড়ে গেছে। রবিবার রাতে এ আগুন লাগে।

পিরোজপুর দমকল বিভাগের কর্মী রফিকুল ইসলাম রাজু জানান, রাত সাড়ে ১১টার দিকে শহরের কালীবাড়ী সড়কে থাকা হারুন অর রশিদের খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পিরোজপুর  দমকল বিভাগের কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে  প্লাস্টিক ফার্নিচার, কসমেটিকস, স্টেশনারি, লন্ড্রি ও চায়ের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে একটি খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের