বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারসহ ৩টি হলের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ১১:৪৬আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১১:৪৬

বরিশাল বিজয় মাসের প্রথম দিন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধন হলো কেন্দ্রীয় শহীদ মিনারসহ ও নবনির্মিত ৩টি হল।

বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস.এম.ইমামুল হক নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে সবাইকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্ববিদালয়ের প্রকৌশল দফতর ৬ লাখ ৬৫ হাজার টাকা ব্যায়ে শহীদ মিনারটি নির্মাণ করে।
পুস্পস্তবক অর্পণ শেষে বরিশাল নবনির্মিত ৩টি হল যথাক্রমে বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল ও শেখ হাসিনা হলের প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ববি’র সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অনারারী প্রফেসর ড. শফিউর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম কে রহমান, বরিশালের পুলিশ সুপার মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি মো. আব্দুল কাইউম, শেরে বাংলা হলের প্রভোস্ট আব্দুল্লাহ আল মাসুদ, শেখ হাসিনা হলের প্রভোস্ট দিলআফরোজ খানম তানিয়া, প্রক্টর মো. শফিউল আলম প্রমুখ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম