রাজাকারপুত্রের কাছ থেকে সম্মাননা: জিয়ানগরের ইউএনওকে বদলি

পিরোজপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২৩:২৮

পিরোজপুরের জিয়ানগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর হাত থেকে মুক্তিযোদ্ধাদের সন্মাননা নেওয়ার ঘটনায় জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চুকে বদলি করা হয়েছে। বুধবার জিয়ানগর থেকে তাকে বরগুনার বামনা উপজেলায় বদলি করা হয়। মাসুদ সাঈদীর হাত থেকে সম্মাননা নিচ্ছেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার বাদী মাহবুবুর রহমান

পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আদেশের কপি তিনি এখনও হাতে পাননি বলে জানিয়েছেন।

জানা যায়,গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ করেন যুদ্ধাপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন তিনি। সম্মাননা যারা নিয়েছেন তাদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার বাদী মাহবুবুর রহমানও রয়েছেন।

বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ মঞ্চে মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়ে ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুল হক (ইতমধ্যে তাকে পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চু এবং জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। এরপর মাসুদ সাঈদী তার ফেসবুকে এসব অনুষ্ঠানের ছবি পোস্ট করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা চলছে। ধারনা করা হচ্ছে, এসব কারণেই জিয়ানগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বাচ্চুকে বদলি করা হয়েছে। চলতি বছরের ৮ নভেম্বর জাকির হোসেন বাচ্চু জিয়ানগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি