দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৭

বরিশাল

বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় দুটি স্পিড বোটের সংঘর্ষে নেসপতি বেগম (৩৫) নামে এক গৃহবধূ  নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একইসঙ্গে নদীতে পড়ে নিখোঁজ রয়েছে নিহতের মেয়ে সাহেরি আক্তার (১৩)। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের তৎপরতা চলছে বলে জানান বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন।

শুক্রবার রাতে কীর্তনখোলা নদীর সাহেবেরহাট চ্যানেলের করাইতলা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দুর্ঘটনার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন  বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি মাহবুব আলম।

এ দুর্ঘটনায় ৮ যাত্রীর মধ্যে গুরুতর আহত ডা. প্রদীপ কুমারসহ অন্যদের বরিশাল শেবাচিম হাসপাতালে এবং অন্যদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। 

নিহত নেসপতি বেগম (৩৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সরোয়ারের স্ত্রী। ঘটনার সময় ডা. গোলাম সরোয়ার ওই স্পিড বোটেই ছিলেন।

ওসি মাহবুব আলম জানান, ভোলা থেকে স্পিডবোটে করে  সপরিবারে বরিশালের উদ্দেশে আসছিলেন ডা. গোলাম সরোয়ার। পথে করাইতলা পয়েন্টে বরিশাল থেকে ভোলাগামী বিপরীতমুখী অপর একটি স্পিড বোটের সঙ্গে তাদের বোটের সংঘর্ষ হয়। এতে দুটি বোটই ডুবে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ডা. সরোয়ারের স্ত্রী ও শিশুটি। 

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্ত্রী নেসপতি বেগমকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা স্পিডবোট মালিক সমিতির সভাপতি কালাম শরীফ বাংলা ট্রিবিউনকে বলেন, বরিশাল থেকে আট জন এবং ভোলা থেকে চার জন যাত্রী স্পিডবোট দুটি রিজার্ভ করে গন্তব্যে ফিরছিলেন। কালাম শরীফ মনে করেন, কুয়াশার কারণে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে