জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরগুনায় বসছে সিসিটিভি

বরগুনা প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৬, ২১:৪৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ২১:৪৯

সিসিটিভি

বরগুনা জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলার ১৫টি কেন্দ্রে স্থাপন করা হচ্ছে ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরাসহ (সিসিটিভি) ভিডিও ক্যামেরা। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘নির্বাচনে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দোষীদের যেন দ্রুত শনাক্ত করা যায়, সে লক্ষে জেলার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। তাছাড়া ২৪ ঘন্টা একটি ভিডিও ক্যামেরাও চালু রাখা হবে।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বশিরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, জেলা পরিষদ নির্বাচন সুসম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশাবাদী আগামী ২৮ ডিসেম্বর বরগুনাবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বরগুনায় দুইজন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য আসনে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

/এইচকে/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের