ঝালকাঠিতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন যাত্রীর মৃতদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৭, ১৩:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১৩:৫৫

ট্রলার ডুবি ঝালকাঠির সুগন্ধা নদীতে স্টিমারের ধাক্কায় ডুবে যাওয়া খেয়াপাড়ের ট্রলারের নিখোঁজ তিন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সুগন্ধা নদীর কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুজন ও বিষখালী নদীর চর মানকি সুন্দর এলাকা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মিলে মৃতদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিন মজুর রাজ্জাক মল্লিক রাজা (৩২), দেউরি গ্রামের তসলিম হাওলাদার (৫০) ও পোনাবালিয়া গ্রামের আলম জমাদ্দার (৩৫)।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মো. গোলাম রসূল জানান, তিনজনের মৃতদেহ উদ্ধার করে মনয়াতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গত শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। সকালে ঘন কুয়াশার মধ্যে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়েনের রাজাপুর গ্রামের সুগন্ধা নদীর খেয়াঘাট থেকে চালকসহ ১১ জন যাত্রী নিয়ে খেয়াপাড়েরর নৌকাটি শহরের পৌরসভা খেয়াঘাট আসছিল। এসময় মাঝ নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী স্টিমার মধুমতির ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায়। এতে চালকসহ ট্রলারের ৮ যাত্রী স্থানীয় জেলেদের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। বাকি তিনজন নিখোঁজ ছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী