বরিশালে আ. লীগ নেতার বাসার সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৭, ১৯:২৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৯:২৯

বরিশাল

বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের বাসার সামন থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর শ্যামবাবু লেনের বাসার সামনে থেকে  এটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে আফজালুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার পরিবার জানিয়েছে, আফজাল পারিবারিক কাজে খুলনায় আছেন।

তার বাসার কেয়ারটেকার দেলোয়ার জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুই মোটরসাইকেল আরোহী বাসার সামনে বস্তুটি রেখে পালিয়ে যায়। লাল টেপ পেঁচানো ওই বস্তুটি দেখে তারা পুলিশে খবর দেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোতোয়ালি থানার এসআই সত্য রঞ্জন খাসকেল জানান, বস্তুটি উদ্ধার করা হয়েছে। পুলিশের বোমা বিশেষজ্ঞ দল দিয়ে এটি পরীক্ষা করা হচ্ছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে বস্তুটি আসলে কি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী