বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশাল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১৭:০৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৭:০৭

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২ বরিশালের বাবুগঞ্জের বকুলতলায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। এ সময় আরও ৫ জন আহত হয়েছে। তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়া করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে বাবুগঞ্জ-মুলাদী সড়কের বকুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাবুগঞ্জ থানার পশ্চিম ভুতেরদিয়া গ্রামের কাঞ্চন মালা (৬০) ও শাহনাজ বেগম (৫৫)।

বরিশাল বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুরে বাবুগঞ্জের মীরগঞ্জ থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি আলফা-মাহিন্দ্রা বরিশালে আসছিল। পথে বকুলতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সঙ্গে আলফা-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাঞ্চন বালা নিহত ও পরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহনাজ বেগম মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি আনোয়ার হোসেন।
/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম